ঢাকা, শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬

২২ ফাল্গুন ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

বিধিনিষেধের দ্বিতীয় দিনেও রাজধানীতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২২

বিধিনিষেধের দ্বিতীয় দিনেও রাজধানীতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

রাজধানীতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের মাইকিং করতে দেখা যায়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হয়েছিল। তবে দ্বিতীয় দিনে এসে এমন দৃশ্য চোখে পড়েনি রাজধানীর অনেক এলাকায়।

গতকাল বিধিনিষেধের প্রথম দিনে স্বাস্থ্যবিধি মানাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বেশিরভাগ ক্ষেত্রে জরিমানার বদলে সতর্ক ও মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

আরও পড়ুন: করোনার নতুন দুই চিকিৎসা পদ্ধতির অনুমোদন

এদিকে প্রথম দিকে বাসে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নিদের্শনা দেয়া হলেও পরবর্তী সময়ে বাসের যত আসন তত যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছে মালিক সমিতি। তবে শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় বাসগুলোতে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি।

গত ১০ জানুয়ারি করোনা মহামারি প্রতিরোধে ১১ দফা বিধিনিষেধ জারি করে সরকার। ১১ দফা বিধিনিষেধের ছয় নম্বর দফায় বলা হয়েছে, অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে ট্রেন, বাস ও লঞ্চ। সব যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে। এতে আরও বলা হয়, বাইরে গেলে জনসাধারণকে অবশ্যই মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরতে হবে।